দেশে করোনায় আরও দুই জন আক্রান্ত

প্রকাশ : 29 Oct 2024
দেশে করোনায় আরও দুই জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 


গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৬১ জন।

সম্পর্কিত খবর

;