মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর মতিহার থানায় ভাইস-চ্যান্সেলরের আদেশে অভিযোগে জানা যায়, কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার নামে চিঠি পাওয়া যায়। চিঠি খুললে চিঠির ভিতরে সাদা কাফনের কাপড়ের ২টি টুকরো পাওয়া গেছে । এই নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দের মাঝে চরম আতঙ্ক ও ভয়ভীতির সঞ্চার হয় এবং সকলে প্রাণনাশের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২১ ডিসেম্বর) 'সচেতন নাগরিক সমাজ' নাম দিয়ে পোষ্ট অফিসের মাধ্যমে পাঠানো চিঠিতে এমন ভীতিকর আলামত পাওয়া গেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, পরিচালক (ছাত্রকল্যাণ); প্রফেসর ড. মোঃ জগলুল সাদত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ, সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর; প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত); জনাব মোঃ মামুনুর রশীদ, উপ-পরিচালক (ছাত্রকল্যাণ): নাজিমউদ্দীন আহম্মদ, কম্পট্রোলার, প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, প্রকৌশলী মোঃ রাইসুল ইসলাম সহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার নামে 'সচেতন নাগরিক সমাজ' এই চিঠি পাঠিয়েছেন।
রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে চলতি বছরের মঙ্গলবার (৬ ডিসেম্বর) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সাথে একটি অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনার যোগসূত্রতা এর কারণ হতে পারে।
এমন চিঠি পাঠানোর বিষয়টা চিঠির খামে সচেতন নাগরিক সমাজ, রাজশাহী ঠিকানার নিচে দেয়া ০১৯২৭৩০১৫৮০ নম্বরে ফোন দেয়া হলে আইকন এপসে ভেসে ওঠে আল মাস ডট ১১ ডট বি। যোগাযোগ করার জন্য কল দেয়া হলে কলটি গ্রহণ করেননি।
অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের রেজিস্টার সেলিম হোসেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন রুয়েট প্রশাসন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments