মোঃ মোস্তাফিজুর রহমান, বশেমুরবিপ্রবি সংবাদদাতাঃ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) উপাচার্য এবং উপ-উপাচার্য। উভয়ের পদত্যাগে বিজয় মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার(২০আগস্ট) বিকেল ৩ঘটিকায় পদত্যাগ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত দরখাস্তের মাধ্যমে পদত্যাগ করেন উপ-উপাচার্য। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারন দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর বিকেল সাড়ে ৪ঘটিকায় পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।
শনিবার এক সংবাদ সম্মেলনে ১৫দফা দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার পদত্যাগ/চাকুরীচ্যুত করার দাবি জানায়। এছাড়া বায়োটেকনোলজি এন্ড জেনিটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এমদাদুল হক সোহাগ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক সোলাইমান হোসেন মিন্টু এবং প্রশাসনিক কর্মকর্তা শেখ তারেক কে বহিষ্কার করার দাবি জানায়।
সরেজমিনে দেখা যায়, বেলা ১২টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে। এরপর উপাচার্য এবং উপ-উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দুপুর ২ঘটিকার পর কয়েক শতাধিক শিক্ষার্থী প্রথমে উপ-উপাচার্যের কক্ষ ঘেরাও করে। এসময তারা উপ-উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানায়। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন উপাচার্য এবং উপ-উপাচার্য।
উপাচার্য এবং উপ-উপাচার্যের পদত্যাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, আমরা লেজুরভিত্তিক কোনো রাজনৈতিক দলের প্রশাসন চাইনা। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই। যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবে। শিক্ষার্থীদের পাশে থাকবে। পদ হারানের ভয়ে নিজের দায়িত্ব ভুলে যাবে, এমন প্রশাসন আমরা চাইনি। আমরা নতুন করে একটি নিরপেক্ষ প্রশাসন দাবি করি।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments