ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা রুহিয়া থানাধীন ১৪নং রাজাঁগাও ইউনিয়নের চাপাতি গ্রামের (মোল্লাপাড়ার) শফিকুল ইসলামের মেয়ে শিমলার বয়স মাত্র ৮ বছর। অভাবের সংসারে বাবা শফিকুল সারাদিন স্কুল কলেজ ও বিকেলে স্হানীয় বাজারে ঝালমুড়ি বিক্রি যা পান তা দিয়ে মা-বোন স্ত্রী এবং তিন মেয়ে ও বড় মেয়েকে বিয়ে দিয়ে দুই মেয়েকে নিয়ে তাদের সংসার বেশ সুখেই চলছিল।
যদিও অভাবের সংসার তারপরেও সুখ-শান্তির কোনো অভাব ছিল না তাঁদের। হঠাৎ একদিন ঝাল মুড়ি বিক্রেতার আট বছরের ফুটফুটে মেয়ে শিমলা আক্তারের প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। এতে ফার্মেসি থেকে আনা কোনো প্রকার ওষুধে তা কমেনি।
উপায় না পেয়ে তিনি ঠাকুরগাঁও মাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম.বি.বি.এস মেডিসিন ডা. সাজ্জাদ হায়দার শাহিনকে মেয়েকে পরামর্শ নেন। তিনি রোগীর অবস্থা দেখে রংপুর ব্রেন এন্ড মাইন্ড কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রংপরে গিয়ে হাসপাতালের রিপোর্টে ধরা পড়ে ছোট শিশু শিমলার মাথায় টিউমার হয়েছে।
ডাক্তার বলেছেন খুব দ্রুত তাঁর অপারেশন করাতে হবে এতে খরচ হতে পারে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মত। একথা শুনার পর যেন আকাশ ভেঙ্গে পড়ে মাথায়।
ঝালমুড়ি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘আমি দিন আনি দিন খাই। আমার আদরের ফুটফুটে শিশুটির চিকিৎসার জন্য ৮/১০ লাখ টাকা দরকার, যা আমার পক্ষে সম্ভব নয়।’ তিনি তাঁর কন্যা সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।
আট বছরের শিশু শিমলা কান্নাজড়িত কন্ঠে বলেন , ‘আমি বাঁচতে চাই। আমি স্কুলে পড়াশোনা করতে চাই অনেক দিন হলো স্কুলে যায়নি, বন্ধুদের সাথে খেলতে পারি না।
এদিকে শিমলার করুণাময়ী 'মা' কাঁদতে কাঁদতে তিনি সমাজের বিত্তবান দানশীল মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন শফিকুল ইসলাম (রোগীর বাবা) ০১৭৭৪৪৩৯১১৫ (বিকাশ)।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষ ...
স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদকে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত এবং কঠোর সাঁড়াশ ...
যশোর অফিস: যশোরে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিল এ ...
সব মন্তব্য
No Comments