স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজ দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফকে ৪০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধিদল। সিপি বাংলাদেশে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীদের একদিনের বেতন এবং প্রতিষ্ঠানটির নিজস্ব ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্পণ করে।
সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড সিপি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের কৃষি, পোল্ট্রি শিল্পে সিপি বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিচেন অব বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি সারা দেশে নিজস্ব ফিড মিল ,ব্রিডার ফার্ম,হ্যাচারি,জিপি ফার্ম,সিপি ফাইভ স্টার, ফিশ ফিড মিল প্রতিষ্ঠা করেছে।
রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সুচাত সুন্তিপাদা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেন। এ সময় হাসান আরিফ বলেন, দেশে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। অনেক গবাদি পশু বন্যায় ভেসে গিয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপি বাংলাদেশের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এই দুর্যোগ শীঘ্রই কাটিয়ে উঠা সম্ভব।
সাক্ষাৎ শেষে সুচাত সুন্তিপাদা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে অনুদানের ৪০ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন। এ সময় সিপি বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন সম্পব কানোকপার্ন, সুপত থাদাজান, আকরাম হোসাইন, সৈয়দ জাভ্রদ বার্কি এবং সোহেল রানা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments