রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে এসডিজি লক্ষ্য ভিত্তিক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মশালা অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদা। বিশেষ অতিথি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজ্জামেল হক, উদ্দীপন সংস্থার সমন্বয়কারী মো: শেরাকুল ইসলাম, ইউপি সচিব গুনেন্দ্র কুমার তালুকদার, ইউপি সদস্যা শান্তনা বেগম, আরজা খাতুন, ঝরনা বেগম, কন্যা শিশু কমিটির সভাপতি নারীনেত্রী শাহীনা আক্তার, ভিডিটির সভাপতি আবুল কালাম আজাদ, ভিডিটি কমিটির সভাপতি মোফাস্সেল হোসেন, ভিডিটির সভাপতি মো: বাবুল মিয়া, নারীনেত্রী আয়শা সিদ্দিকা সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। কর্মশালর লক্ষ্য উদ্দেশ নিয়ে আলোচনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজ্জামেল হক, তিনি বলেন এসডিজি- স্থায়ীত্ব শীল উন্নয়নের লক্ষে, স্থানীয় সরকার শক্তিশালী করণ উপলক্ষে কর্মশালা অনুষ্টিত হয়। এছাড়া গ্রামের প্রধান প্রধান সমস্যা নিয়ে আলোচনা করেন, যেমন- নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খান, রাস্তা নির্মাণ, পরিবেশ ভারসম্য রক্ষা, সচেতনতা মুলক সভা, দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments