কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: রুপালী ইলিশের সন্ধানে সমুদ্রে যাত্রা শুরু করেছে জেলেরা। মৎস্য বন্দর আলীপুর-মহিপুর আড়ৎ ঘাটে অবস্থানরত মাছ ধরা ট্রলার বুধবার সকাল থেকে সমুদ্রে রওনা করেছে। আবার অনেক ট্রলার অপেক্ষা করছে আবহাওয়া পুরোপুরি ভালো হওয়ার। বেশ কিছুদিন পর এসব জেলের সাগরমুখী হওয়ায় মৎস্য বন্দর মহিপুর ও আলিপুর এখন সরগরম। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিন্ম চাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গত কয়েকদিন আড়ৎ ঘাট সহ বিভিন্ন স্থানে এসব ট্রলার নোঙ্গর করা ছিলো।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, বর্তমানে সাগর শান্ত রয়েছে। তাই সকাল থেকে অনেক ট্রলার মাছ শিকারে গেছে। আবার কেউ বরফ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে দীর্ঘ দিন পর জেলেদের জালে ইলিশ ধরা পরবে এমনটাই আশা করেন সংশ্লিষ্ট জেলে ও মৎস্য ব্যবসায়িরা।
মহিপুরের এফবি লাভনী ট্রলারের মাঝি মধু হাওলাদার জানান, সকাল থেকে অনেক ট্রলার সমুদ্রে গেছে। তাদের ট্রলারেও বরফ নিয়েছে। পুরোপুরি আবহাওয়া ভালো হওয়ার পর তারাও সাগরে রওনা করবেন বলে এই জেলে জানিয়েছেন।
মহিপুর মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বলেন, আবহাওয়া মোটামুটি ভালো হওয়ার কারনে অনেকে সমুদ্রে যাচ্ছে। তবে ট্রলারের স্টাফ, সরঞ্জামাদির সমস্যা থাকার কারনে অনেকে নামতে পারছে না। দুইএকদিনের মধ্যে সবাই মাছ শিকারে যাবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments