স্টাফ রিপোর্টার: ২৭ তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত ৩ হাজার ৫শত ৬৬ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা আগামী ১২ হতে ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকাস্থ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী আলাদাভাবে বিজ্ঞাপিত হয়েছে বলে কমিশন জানায়।
স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা অনলাইন ট্রেজারী চালানের (১৪৪১২৯৯) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসি এবং যে কোন রাষ্ট্রায়ত্ব ব্যাংকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকায় জমা দিয়ে তার মূল কপি বোর্ডের নিকট দাখিল করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments