স্টাফ রিপোটার:২০২৪ সাল এবং পরবর্তী সময়ের জন্য এসএমই ব্যাংকিং ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল প্রণয়নের উদ্দেশ্যে সম্প্রতি এসএমই লিডার্স কনফারেন্সের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
এ সম্মেলনের লক্ষ্য ছিল সারাদেশে কর্মরত নিবেদিত এসএমই টিমকে কাজে লাগিয়েতাদেরকে ব্যাংকের স্বল্প ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশলের সাথে পরিচিতকরানো।
১৭ ফেব্রুয়ারি ২০২৪ কক্সবাজারে আয়োজিত এই সম্মেলনেভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারপারসনমেহেরিয়ার এম. হাসান এবং উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর.এফ. হোসেন।
বাংলাদেশে সিএমএসএমই খাতের প্রবৃদ্ধির লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখেস্যার ফজলে হাসান আবেদের ভিশনকে লালন করে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা নিয়েপৌঁছে দিতে এসএমই টিমকে আহ্বান জানানমেহেরিয়ার এম. হাসান।তিনি সহকর্মীদের আরও দক্ষ হয়ে উঠতে ওঅমনি চ্যানেল ব্যাংকিং সার্ভিসেস ছড়িয়ে দিতে প্রযুক্তির ব্যবহারেরওপর জোর দেন।এর ফলে তৃণমূল পর্যায়ের লক্ষ লক্ষ মানুষের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।
একটি শক্তিশালী এসএমই ব্যবসায় গড়ে তোলার জন্য ব্যাংকের এসএমই টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিম আর.এফ.হোসেন।এসএমই বর্তমানে ব্র্যাক ব্যাংকের অ্যাসেট বুকেসবচেয়ে বড় পোর্টফোলিও।জামানতবিহীন এসএমই ঋণ বিতরণের ক্ষেত্রে দেশের বৃহত্তম অর্থায়নকারীতেপরিণত করায় তিনি এসএমই টিমের দক্ষতা এবংকর্মপ্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।ব্যাংকটি সামনের দিনগুলোতেওএরকম অসাধারণ ব্যবসায়িক নৈপুণ্যবজায় রেখে এসএমই ব্যবসায়কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এইসম্মেলনটি এসএমই টিমের সাফল্য উদ্যাপন এবং ভবিষ্যৎ রোডম্যাপ নির্ধারণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির সদস্য, বিজনেস হেড এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments