ডেস্ক রিপোর্ট: সৌদি সরকার অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের উন্নত নিরাপত্তা বিধানের লক্ষ্যে কঠিন শাস্তি আরোপ করে হজ বিধিমালা জারি করেছে। অনুমতিপত্র ব্যতীত হজ পালনের বিষয়ে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি সরকারের এ হজ বিধিমালা মেনে চলার জন্য বাংলাদেশের নাগরিকদেরকে অনুরোধ করছে।
সৌদিতে বসবাসকারী ও ভিজিটরদের জন্য দাপ্তরিক অনুমতিবিহীন হজের উদ্যোগের বিষয়ে কঠিন শাস্তির বিধান যুক্ত করেছে সৌদি সরকার। আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজকে সামনে রেখে সৌদি সরকার এ উদ্যোগে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার আভাস মিলেছে। এ বিধান ভঙ্গকারী বিদেশি বাসিন্দাদেরকে দেশত্যাগ এবং ১০ বছর পর্যন্ত পুনরায় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগে আটক ব্যক্তিদেরকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
অবৈধ হজযাত্রী ছাড়াও যেসকল ব্যক্তি অবৈধ হজযাত্রী পরিবহন, আবাসন কিংবা অন্য কোনো সহায়তা দেবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সৌদি সরকার। এরূপ ক্ষেত্রে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। অপরাধীদের সংশ্লিষ্টতা বিবেচনায় এ শাস্তির পরিমাণ বাড়বে। এমনকি একাজে ব্যবহৃত যানবাহন আইনানুগভাবে বাজেয়াপ্ত করার কথা বলেছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশোধিত বিধির অধীনে দাপ্তরিকভাবে হজের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই কেবল মক্কা ও অন্যান্য পবিত্র ঘোষিত স্থানসমূহে প্রবেশ করতে পারবে। এটি সকল হজযাত্রী ও সৌদি আরবে বসবাসরতদের জন্য প্রযোজ্য হবে। এ নিয়ন্ত্রণ ব্যবস্থা জিলকদ মাসের এক তারিখ হতে ১৪ জিলহজ পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বৈধ হজের অনুমতি ছাড়া ভিজিটি ভিসাধারী ব্যক্তিরা মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিক, বিদেশি বাসিন্দা ও সকল ভিসাধারীদেরকে এই বিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে। জনসাধারণকে গুরুত্বপূর্ণ এলাকার ক্ষেত্রে ৯১১ এবং অন্যান্য স্থানের ক্ষেত্রে ৯৯৯ নম্বরে ফোন করে আইন অমান্যকারীদের বিষয়ে তথ্য দিতে উদ্বুদ্ধ করেছে মন্ত্রণালয়।
স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
সব মন্তব্য
No Comments