ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১৪ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৯৪ জন ও নারী ৭৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫ হাজার ৭৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩ হাজার ৪০৫ জন ও নারী ২ হাজার ৩৩৩ জন।
অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ সময় ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৫০২ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
সব মন্তব্য
No Comments