রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় একটানা ৯০ দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করায় ২০ জন শিশুকে হাজী আব্দুল কাদের বেপারীর পরিবারের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ নুর জামে মসজিদ প্রাঙ্গনে হাজী আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল--২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি যত্নশীল ও উৎসাহিত করে এ রকম উপহারের ব্যবস্থা করার জন্য সাধুবাদ জানাই । নিজ ধর্মের প্রতি অনুরাগী হওয়া প্রত্যেকটা মানুষেরই ঈমানের প্রতিফলন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন , সাবেক সদস্য মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল , সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেল, শাকিল সুমন প্রমুখ। এছাড়াও চাখার ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাট ...
স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড় ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments