রাজবাড়ী দরবারে হামলায় নিহত ১, আহত অর্ধশতাধিক ও পোড়ানো হয় লাশ!

প্রকাশ : 05 Sep 2025
রাজবাড়ী দরবারে হামলায় নিহত ১, আহত অর্ধশতাধিক ও পোড়ানো হয় লাশ!

ফরিদপুর অফিস: রাজবাড়ীর গোয়ালন্দে 'নুরাল পাগলা'র দরবার শরীফে হামলা ও ভাংচুড় চালিয়ে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় সংঘর্ষে ১ নিহত হয়েছে। এবং আহত হয়েছে আন্তত অর্ধশতাধীক। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এ সহিংস ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ জুমার নামাজ শেষে মিছিল নিয়ে গোয়ালন্দ নুরা পাগলা নামের দরবার শরিফে প্রথমে হামলা ও ভাংচুড় চালানো হয়। এক পর্যায় দরবার শরীফে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলায় রাসেল মোল্লা (২৮) নামে এক জন নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার দেবগ্রাম ইউনিয়রেন জতুমিস্ত্রিপাড়ার আমজাদ মোল্লার ছেলে।

সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধীক মানুষ আহত হয়েছে। গুরুত্বর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের এক পর্যায় দ্বিতীয় দফা হামলা চালিয়ে নুরু পাগলার লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

জানাগেছে, নুরুল হক নুরাল ওরফে নুরাল পাগলা গোয়ালন্দে নিজ বাড়িতে বেশ কয়েক বছর আগে একটি দরবার শরিফ গড়ে তুলেন। নুরা পাগলা বার্ধক্যজনিত কারনে গত ২৩ আগষ্ট মুত্যু বরন করেন। এরপর দরবার শরীফের কমপ্লেক্সে মাটির চেয়ে ১২ ফুট উঁচু কফিনে দাফন করা হয়।  

এটি শরিয়ত পরিপন্থী দাবি তুললে কয়েক দিন যাবৎ উত্তেজনা তৈরী হয়। যা আজকে চূড়ান্ত পর্যায় পৌঁছে অপ্রিতিকর পরিস্থিতি তৈরী হয়। প্রশাসন ও স্থানীয় আলেকদের মধ্যে আলোচনা হওয়া সত্বেও তৌহিদী জনতা নামে বিক্ষুব্ধরা এই সহিংস ঘটনা ঘটায়।

সম্পর্কিত খবর

;