বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আজ থেকে দু’দিনব্যাপী ‘সিক্সথ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স-২০২২’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সকাল সাড়ে ৯টায় এই সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. নাসিফ আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডব্লিউ একাডেমির বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক প্রিয়া ইসেলবর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত।
উদ্বোধনী পর্বে বক্তারা গঠনমূলক সাংবাদিকতার বিষয়টিকে অনেটা নতুন ভাবনা বলে আখ্যায়িত করে এর চর্চার মাধ্যমে সকলক্ষেত্রে ইতিবাচক দিক-নির্দেশনা পাওয়া সম্ভব বলে উল্লেখ করেন। এই সম্মেলনের মাধ্যমে সাংবাদিকতার ক্ষেত্রে পরস্পর যোগাযোগ ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ প্লাটফরম তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে বেলা ১১ টায় টেকনিক্যাল সেশন শুরু হলে বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত।
এ পর্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পিআইডি খুলনার প্রাক্তন উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর।
সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর আজ ৫টি এবং আগামীকাল ২টি মোট ৭টি সেশন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন আগামীকাল শেষ হবে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর ২০২৬ রোববার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১ ...
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
সব মন্তব্য
No Comments