ডেস্ক রিপোর্ট: বরগুনা পৌর মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে রূপালি ইলিশ। তাও আবার রাতে।
প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে। অন্য দিনের তুলনায় দাম কম থাকায় ক্রেতারা ভিড় জমান সেখানে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে বরগুনা পৌর মাছ বাজারে এমন চিত্র দেখা গেছে।
ইলিশ বিক্রেতা ফোরকান জানান, পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মহিপুর থেকে বিকেলে কয়েক মণ মাছ বিক্রি জন্য এই বাজারে নিয়ে এসেছি। স্থানীয় বাজারের দামের তুলনায় মহিপুরে ইলিশের দাম কিছুটা কম থাকায় ক্রেতারা ভিড় জমাচ্ছেন। আমারা বরগুনা পৌর শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে সবার দৃষ্টি আকর্ষণ করেছি। প্রতি পিস ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের দাম নির্ধারণ করেছি ৭০০ টাকা কেজি এবং ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি করছি ৮০০ টাকা কেজি দরে। ক্রেতারা খুশিতে মাছ নিচ্ছেন। সবগুলো ইলিশ বিক্রি হওয়ার আগ পর্যন্ত এভাবেই মাইকিং করে বিক্রি করব।
ইমরান নামে এক ক্রেতা বলেন, বাজারের তুলনায় এই ইলিশের দাম একটু কম থাকায় আমি তিন কেজি ইলিশ মাছ কিনেছি। মাছগুলো তাজা মনে হচ্ছে।
আরেক ক্রেতা বলেন, শুনলাম মাইকিং করে ইলিশ বিক্রি হচ্ছে। তাই এই সুযোগে ইলিশ কিনতে চলে আসলাম। ইলিশ ভালো হলে কিনব।
বরগুনার পাথরঘাটার বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার জানান, গত দুই দিনে বিএফডিসি মৎস্য বাজারে মোট ৩৮ হাজার ১৫ কেজি মাছ বিক্রি হয়েছে। তার মধ্যে ইলিশ বিক্রি হয়েছে ২২ হাজার ২১৭ কেজি অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে ১৫ হাজার ৭৯৮ কেজি। মোট মাছ বিক্রি হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৬০০ টাকার।
বাংলানিউজ
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments