ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে দুর্ধর্ষ পেশাদার চোর মো. বাবুল সওদাগর (৪৫) কে আটক করেছেন পুলিশ। তার নেশা ও পেশা কেবল চুরি-ডাকাতি করা। এসব চুরি ও ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে লালমোহন, রামগতি, সুবর্ণচর ও চর জব্বারসহ ৬ টি থানায় মোট ৮ টি মামলা রয়েছে। এরমধ্যে ৪ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটকৃত বাবুল সওদাগর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মো. ছিদ্দিকের ছেলে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল লালমোহনে অবস্থান করছে শুনে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।
তিনি বলেন, ডাকাতি করাই ছিল বাবুলের নেশা ও পেশা। সে নোয়াখালী ও ভোলার দক্ষিণ আইচা এলাকায় দুইটি বিয়ে করেছে। দুই সংসারে বাবুলের মোট ৮ জন সন্তান রয়েছে। বুধবার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments