স্টাফ রিপোর্টার: রাজধানীর জুরাইন লেভেলক্রসিংয়ে আবারো আটকা ১ টি মালবাহী পিকআপ (ঢাকা মেট্রো ড ১১— ৯৩৩৬) রেকার লাগিয়ে টেনে ও পেছন থেকে ঠেলা দিয়ে রক্ষা করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার দিনগত রাতে দুই রেল লাইনের লেভেল ক্রসিংয়ের গর্তে পড়া লোহার ভাঙ্গারিবাহী পিকআপটি আটকা পড়ে। এ সময় পিকআপের পেছনের চাকা আটকে যাওয়ায় অনেক চেষ্টা করেও চালক গাড়িটি সরাতে পারেনি।
এ ঘটনা দেখতে পেয়ে তড়িৎগতিকে ওয়ারী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌকিকের নেতৃত্বে পদক্ষেপ নেওয়া হয়। এতে বড় ধরনের দুর্র্ঘটনা থেকে রক্ষা পায় ওই পিকআপ ও চালক। এর আগে ওই টিআই তাৎক্ষনিক টেলিফোনে কমলাপুর রেলওয়ে স্টেশন কন্ট্র্রোল রুমে অবগত করলে সাময়িকভাবে ট্র্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ট্রাফিকের সার্জেন্ট রিয়াজ উদ্দিন মোল্লা, আব্দুল্লাহ, কনস্টেবল মো. আসলাম, মো. নাসিম ও মো. নাজিমসহ স্থানীয় জনগন পিকআপ উদ্ধারে সহযোগীতা করেন।
টিআই বিপ্লব ভৌমিক বলেন, ইতোপূর্বেও এখানেই গত ৬ মে এভাবে একটি যাত্রীবাহী বাস ৪০ জন যাত্রী নিয়ে আটকা পড়লে চালক ভয়ে পালিয়ে যায়। তখন ট্রেন মাত্র ছিল দু’এক মিনিটের দূরত্বে। তখনও আমরা এভাবেই স্থানীয় জনগন নিয়ে বাস ঠেলে যাত্রীদের নিরাপদে নিয়ে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ট্রেন রেল ক্রসিং অতিক্রম করে। তবে এবার সাবধানতাবশত ফোন করে আগেই ট্র্রেন চলাচল বন্ধ রেখে আমরা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে পিকআপটি উদ্ধার করি। আর এ বিষয়ে ডেল্টা থ্রি তে একটি সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর —৪০০ ওয়ারী জোন।
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
সব মন্তব্য
No Comments