উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাদি পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
০৩ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি ফাকা জমিতে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে গাছের চারা রোপন করা উচিত।
বৃক্ষ না থাকলে অচিরে জল-বায়ুর বিরুপ প্রতিক্রিয়া দেখা যাবে।
যার ফলে বৃষ্টিপাত হবে না অথবা অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে কৃষিকাজ ব্যাহত হবে। যার ফলে খাদ্য শস্য উৎপাদন হবেনা।
আর খাদ্য শস্য উৎপাদন না হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে করতে হবে।
তাই সময় থাকতে আমাদেরকে বৃক্ষরোপন করে পৃথিবীকে সবুজ করে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোঃ
শাহে আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বৃন্দ।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments