স্টাফ রিপোর্টার: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত 'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন—মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) এবং আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।
দগ্ধদের ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। সেখানে শোভাবর্ধনের জন্য প্রচুর গ্যাস বেলুন ফোলানো হয় এবং উপস্থিতদের মধ্যে তা বিতরণ করা হচ্ছিল। একপর্যায়ে কয়েকজন বেলুন নিতে গিয়ে টানাটানি শুরু করলে হঠাৎ করে বেলুন বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা অন্তত ১১ জন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া এভিনিউ থেকে দগ্ধ ১১ জনকে আনা হয়েছে। তাদের সবারই হাত ও মুখের কিছু অংশে হালকা দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্য একটি সূত্র জানিয়েছে, দুপুরে অনুষ্ঠানস্থলে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। আয়োজকদের দাবি, গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের প্রস্তুতিকালে ছিলেন এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকীভাবে হেলিকপ্টার বেলুনটি উড়ানো হয়। গ্যাসভর্তি বেলুনটি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ব ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্য ...
সব মন্তব্য
No Comments