চট্টগ্রাম অফিস: চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্রগ্রামের বিভিন্ন বাজারে নকল বিড়ি বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালিয়ে পঁচাত্তর হাজার (৭৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মইনুদ্দিন নাঈম, মো. মতিন ও আবু বক্কর।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫ (ডি) ধারায় নকল বিড়ি বিক্রির অপরাধে মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ২০(৭)২৫। পরে আদালতের মাধ্যমে বৃহস্পাতিবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুহমুদ কাওসার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments