আক্রান্ত আরও ৭০২
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ১১০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৩ জনের মধ্যে ময়মনসিংহে ১, সিলেটে ১ এবং চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে আরও ৩ জনের সন্দেহজনক হামে মৃত্যুর তথ্য উল্লেখ করা হলেও সেগুলো পূর্ববর্তী সময়ের হিসেবে অন্তর্ভুক্ত।
গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০ জন। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৪৯১ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।
একই সময় থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৬০ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হাম রোগী এবং ৫ জন সন্দেহজনক হাম রোগী। একই সময়ে নতুন করে ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুই জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজ ...
সব মন্তব্য
No Comments