বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: ডিজেল, কেরোসিন গ্যাসসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে নাটোরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা সন্তান রফিকুল ইসলাম নান্টু। “গ্যাস কেনার টাকা নাই, আসুন তবে কাঁচা খাই” এই শিরোনামে ব্যানার টানিয়ে গ্যাসের খালি সিলিন্ডার সামনে রেখে কাঁচা তরকারি খেয়ে প্রতিবাদ জানান তিনি। আজ ৭ নভেম্বর রবিবার সকাল দশটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মাটিতে বসে এই প্রতিবাদ কর্মসূচী পালন করেন তিনি।
এ সময় তিনি বলেন, দুই বছর ধরে করোনায় এমনিতেই অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে গেছে। মানুষের জীবন-জীবিকা বদলে গেছে। মানুষ যখন এই মহামারী কে জয়ের জন্য লড়াই করছে সেই সময়ে হঠাৎ করে তেল-গ্যাস সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
তিনি আরো জানান, এর জন্যে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সাংস্কৃতিক কর্মী হিসেবে প্রতিবাদ করতেই হবে। তাই আমি একাই এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। আধাঘণ্টা ব্যাপী এই কর্মসূচি চলাকালে প্রতিবাদস্বরূপ তিনি সেখানে কাঁচা সবজি চিবিয়ে খান। তার এই অভিনব প্রতিবাদ রাস্তায় চলমান অনেকেই থেমে গিয়ে উৎসুক চোখে এই কর্মসূচী দেখতে থাকেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments