জাকির হোসেন আজাদী: এবার বই মেলায় সাড়া ফেলেছে খ্যাতিমান লেখিকা রেহানা উর্মির গল্পের বই "তিয়াষীত হৃদয়" ও "চিঠি"। বই দুটির প্রশংসা এখন সবার মুখে মুখে। বই দুটো পাওয়ার জন্য লেখিকার দেশ বিদেশের পরিচিতজনরাও ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। যার কারণে উচ্ছসিত ও আনন্দিত এই গ্রন্থ দুটির লেখিকা ও প্রকাশক।
লেখিকা রেহানা উর্মির জন্ম ও পড়াশুনা ঢাকাতেই।
বাবা মৃত জবেদ আলী সরদার। মা জাহানারা বেগম।তাঁর প্রিয় শখ ট্যুর করা। ছোট বেলা থেকে লিখতে ভালোবাসতেন। তাই কিশোরীবেলা থেকেই লিখে চলেছেন নিরবিচ্ছিন্ন ভাবে।
বই মেলায় তিয়াষীত হৃদয় ও চিঠি শিরোনামে তাঁর দুটো উপন্যাস গ্রন্থ পাওয়া যাচ্ছে অমর প্রকাশনীতে। স্টল নং: ২২৪। সোহরাওয়ার্দী উদ্যান।
গ্রন্থের উপজীব্য বিষয়:
চিঠি (উপন্যাস)
অনেক বছর পর জয় তার বন্ধু দীপ্তর লেখা চিঠিটি খুলে পুরনো স্মৃতি হাতড়াচ্ছে। যেখানে তাদের ছেলেবেলা কেটেছে। যেখানে দীপ্ত আর অন্তীর অপূর্ণ ভালোবাসার কথা লিখে পাঠিয়েছিলো দীপ্ত।
তিয়াষীত হৃদয় (উপন্যাস)
স্বামী স্ত্রীর অটুট ভালোবাসায় ঘেরা এই উপন্যাসটির ভেতর আরো আছে ভাই বোনের মধুর সম্পর্ক। এবং তিয়াস ও তার মায়ের অকৃত্রিম ভালোবাসার অনবদ্য গল্প। যা পাঠক হৃদয়কে আলোড়িত করবে।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments