কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উৎসবে মেতেছে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের মানুষ। শনিবার দুপুর বারোটায় মিস্রীপাড়া বৌদ্ধ বিহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাদের কৃষ্টি কালচালের নাচ এবং গান পরিবেশন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দেন শত শত স্থানীয় মানুষ। সবশেষ রাখাইনদের ঐতিহ্যবাহী বিন্নি চালের তৈরী বাহারী পিঠা অতিথিদের মাঝে প্রদান করা হয়। এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বৌদ্ধ বিহার প্রাঙ্গন নতুন সাজে সজ্জিত করা হয়েছে। সকাল থেকেই রাখাইন সম্প্রদায়ের সকল নর-নারী অনেকটা উচ্ছসিত ছিলো।
পদ্মাসেতু উদ্বোধনের এই আনন্দের দিনে তারা বসে থাকতে না পেরে পিঠা উৎসবের আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের ধর্মযাজক উত্তম ভিক্ষু।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমি দেশের সকল নাগরিককে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
সব মন্তব্য
No Comments