মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধি : ঢাকা - বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক সিএনজির যাত্রী নিহত হন।
গুরুতর আহত হয় চালক সহ তিনজন।স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় সড়কের দুই ধরে প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। উজিরপুর থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল শুক্রবার সকাল দশটায় উপজেলার সানুহার চায়না ক্যাম্প স্থানে গৌরনদী থেকে বরিশালগামী বরিশাল মেট্রো থ-১১-২১৭৪ সিএনজিকে একই দিক থেকে আসা ঢাকা মেট্রো ব-১২-১৮০০ হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে, ঘটনাস্থলে বরিশাল সদরের গোরস্থান রোডের,ধোপা বাড়ি মোড়ের মোঃ নুরুল ইসলাম মৃধার পুত্র গোলাম কিবরিয়া রানা নিহত হন। এ সময় সিএনজি চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়, আহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক পেদার পুত্র জাহিদুল ইসলাম পেদা (৪৫), বরিশাল সদর উপজেলার, গোরস্তান রোডের সালমান হাওলাদার এর পুত্র মোস্তফা (৩০)সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।
উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ জাফর আহমেদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments