জাবি প্রতিনিধি: মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, এমজেএফ-জেইউডিও ১৫তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২২ -ইং এ নগর ও পরিকল্পনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজের করে নিল ভূগোল ও পরিবেশ বিভাগ।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে ‘এই সংসদ লিঙ্গভিত্তিক সহিংসতার অপরাধ দমনে প্রতিরোধমূলক (Deterrent) শাস্তির পরিবর্তে সংশোধনমূলক শাস্তি প্রদানকে সমর্থন করে' শীর্ষক বিতর্কে যুক্তিতর্কের লড়াইয়ে সরকার দল ভূগোল বিভাগ, বিরোধী দল নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সরকার দলের ইশতিয়াক আহমেদ।
প্রতিযোগিতায় ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষে বিতর্ক করেন এস এম রাশেদুল ইসলাম , আল রাব্বী সিমেন্স এবং ইশতিয়াক আহমেদ। অপরদিক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের পক্ষে বিতর্ক করেন ইয়াসির মোহাম্মদ আমিন ,মিরাজ বিশ্বাস ও মাসুুম হাসান।
এর আগে গত ৯ ডিসেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩দিন ব্যাপি এ আয়োজনে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হয় এবং সেরা বিতার্কিক নির্বাচিত হন অর্থনীতি বিভাগের ফারিম আহসান।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাজেশন (জেইউডিও) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ ছড়িয়ে দেয়ার মাধ্যমে একটি আলোকিত সমাজ তৈরীর চেষ্টার অংশ হিসেবে প্রতিবছর নিয়মিত ভাবে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে আসছে।তারই অংশ হিসেবে এবারেও আয়োজন করা হয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments