কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে পটুয়াখালীর কলাপাড়ায় শিশুদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভাসা-২ প্রকল্পের জীবন রক্ষায় সাঁতার কার্যক্রমের অধীনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সংলগ্ন দীঘিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বয়স ভিত্তিক ৪টি বিভাগে ছেলে ও মেয়েরা অংশগ্রহন করে। পরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল,শাহিনা পারভীন সীমা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:মিনহাজ উদ্দিন, ভাসা প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার মোতাহার হোসাইন, এরিয়া কো-অর্ডিনেটর তরিকুল হাসান প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এ্যান্ড রিসার্চ বাংলাদেশ এর উদ্যোগে এ উপজেলায় ৩১ টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে পাঁচ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই শিশুদের অংশগ্রহণে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১২ কিশোর কিশোরীকে পুরস্কার প্রদান করেছে অনুষ্ঠানে অতিথিরা।এ সময় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাঁ প্রান্ত থেকে কাট করে ভেতরে ঢুকে ডান পায়ে বাঁকানো রকেট-শট। আর্জেন্টিনার জালে পাঠিয়েছিলেন কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সেই গোলটিই এখন পর্যন্ত টু ...
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
সব মন্তব্য
No Comments