ডেস্ক রিপোর্ট: সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বিকেলে জাতীয় পার্টির একটি অনুষ্ঠানে আসার সময় গাড়ীতে প্রচন্ড বুকে ব্যাথা অনুভব করলে তাকে সাথে সাথে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট ডা. কাইসার নসরুল্লাহ খানের তত্বাবধানে আছেন।
জাপার সাবেক এই মহাসচিবের অসুস্থতার কথা শুনে পার্টি অসংখ্য নেতাকর্মী তাকে দেখতে হাসপাতালে যান। আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অসুস্থ রুহুল আমিন হাওলাদারকে দেখতে ইউনাইটেড হাসপাতালে আসেন। এসময় তিনি শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন।
এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, লিয়াকত হোসেন খোকা এমপি, রেজাউল ইসলাম ভুইয়া, এমএ কুদ্দুছ খান, ইয়াহইয়া চৌধুরী, বেলাল হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী হাওলাদারকে দেখতে হাসপাতালে আসেন।
রুহুল আমিন হাওলাদারের সহধর্মিণী রত্না আমিন হাওলাদার তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments