স্টাফ রিপোর্টার: মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবার হাতিয়ার। দারিদ্র্যের সূচকে বাংলাদেশের উন্নতি ঘটেছে কিন্তু পুষ্টিমানে আমরা অনেক পিছিয়ে আছি। দরিদ্র শিশুদের বেড়ে ওঠা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের ওপর জোর দিতে হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় একটি হোটেলে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো পুষ্টি সংবেদনশীল করে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, গ্রামীণ দরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রতি মাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা দেওয়া হয়, যা দিয়ে দারিদ্র্যকে অপমান করা হয়। পুষ্টি চাল নিয়ে যেহেতু কোনো গবেষণা নেই তাই এই চাল পুষ্টির ঘাটতি কতটা পূরণ করে তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ফর্টিফাইড রাইসের বিশাল বাজেট। কোনো রিসার্চ ডকুমেন্ট পাওয়া যায়নি, এই ফর্টিফাইড রাইস নিয়ে। পর্যাপ্ত মনিটরিং রিপোর্ট ও রিসার্চ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার দেশের খাবার মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। রিসার্চ ছাড়া কোনো নিউট্রিশন বা ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আরো বলেন, ইউনিসেফ ডাটা বলছে ১০০ জনের মধ্যে ৪৬ জনকে ভুল সার্ভিস দেওয়া হচ্ছে অর্থাৎ চাল বা ভাত যার কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। আমাদের কোনো টার্গেটিং স্ট্রাটেজি ভালো নেই, এজন্য মন্ত্রণালয়গুলোর দায় নিতে হবে। তিনি বলেন, রিভিউ করতে হবে এবং নতুন লিস্ট তৈরি করতে হবে। একটা ডেটাবেইজড ডিজিটালি আপলোড করতে হবে যাতে যাদের পাওয়া উচিত তাদের কাছে পৌঁছবে।
গোলটেবিল বৈঠকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আসফিয়া আজিমের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখার অতিরিক্ত সচিব মোঃ খালেদ হাসান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ, ডব্লিউএফপির সামাজিক সুরক্ষার মোহাম্মদ মামুনুর রশিদ, বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াসেক এ রেজা, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা খাতুন, মানুষের জন্য ফাউন্ডেশন’র সিনিয়র সমন্বয়ক মোঃ জিয়াউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনী এবং বিএনসিসির মহাপরিচালক ডাক্তার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার দশ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩২ জন। ...
স্টাফ রিপোর্টাট: দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি, মানুষকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে হেপ ...
স্টাফ রিপোর্টার: দেশে জলাতঙ্কের (অ্যান্টি-র্যাবিস) ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরো জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায় ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুন সকাল ৮টা থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৮ জনের মৃত্যু হয়েছে। ...
সব মন্তব্য
No Comments