বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএম’র নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র একটি চৌকস টিমের অভিযানে বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রাম থেকে আবুল হোসেন নামের এক র্শীষ মাদক ব্যবসায়ীকে ৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ২৪ সেপ্টেম্বর সকালে ডিবি পুলিশের এসআই মোঃ বেলায়েত হোসেন, এসআই মোঃ জিহান, এ এস আই মোঃ শাহাদাত হোসেন,কনস্টেবল মোঃ মশিউর রহমান, মোঃ আঃ আউয়াল ও মোঃ নুরে আলম এ অভিযানে অংশ নেন। পরে তাকে বাবুগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে বরিশাল জেলার পুলিশ সুপার মো: মারুফ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নিয়ে প্রশাসন সহ সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments