ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিশুরাই জাতির ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য শিশুপার্কসহ বিভিন্ন স্থাপনা নির্মানের কাজ করে চলেছেন। কোভিড- ১৯ সংকটে যখন সারা বিশ্ব বিপর্যস্থ ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে চলেছেন তার দক্ষ নেতৃত্বে। শত সংকটের মাঝেও আজ দেশের জিডিপি বেড়েছে। তিনি আরও বলেন, মুজিব বর্ষের উপহার সারাদেশে বাস্তুহারাদের জমিসহ ঘর প্রদান উন্নয়নের এক বিরল দৃষ্টান্ত। তিনি এই করেনাকালীণ দুঃসময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন। তিনি বৃহঃস্পতিবার সকাল ১১ টায় ফুলতলা উপজেলা শিশুপার্ক (ফুলকুঁড়ি), মুক্তমঞ্চ (বুকলমঞ্চ), ডিজিটাল সেন্টার, ব্যাডমিন্টন কোর্ট, লাইব্রেরী, মটর সাইকেল গ্যারেজ, তহশীল অফিস উদ্বোধন ও অফিসারদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার ও মাওঃ সাইফুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, ভেটনারী সার্জন ডা. তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, ইউ.আর.সি ইন্সট্রাকটর মোঃ রবিউল ইসলাম রনি, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপ- সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments