জাবি প্রতিনিধি : ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসন্ন ইংরেজি বর্ষবরণে আতশবাজি পরিহারের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
রবিবার (৩১ ডিসেম্বর) সংগঠনটির যু্গ্ম-আহ্বায়ক রায়হান শরীফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক হাসিব জামান বলেন, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা সংগ্রামে ফিলিস্তিনের জনতা আমাদের পক্ষে নৈতিক অবস্থান গ্রহণ করেছিল। আজকের দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসন্ন ইংরেজি নববর্ষ বরণে সর্বপ্রকার উৎযাপন ও আতশবাজি পরিহারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছে।
এতে আরো বলা হয়, ফিলিস্তিনে ইজরায়েলের নারকীয় হত্যাকান্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের জনসাধারণকে অব্যাহতভাবে ইসরায়েলি পণ্য পরিহার করার মধ্য দিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments