ডেস্ক রিপোর্ট: আট বছর পর ফের ফাইনালে মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ৩-০ গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। বিরতিত পর ক্রোয়েটরা ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ব্যবধান কমাতে তো পারেনি, উল্টো হজম করেছে আরেকটি গোল। ডি-বক্সের মধ্যে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে অবিশ্বাস্য এক গোল করেছেন আলভারেজ। ফলে প্রথম সেমিফাইনালে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।
মঙ্গলবার রাতে (১৩ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচের ৬৯ মিনিটে মেসি ডানদিকে বল পেয়েই এগিয়ে আসেন ডি বক্সের দিকে। পাশে দুজন থাকলেও মেসিকে থামাতে পারেনি ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার। একদম লাইনের পাশ থেকে গোলমুখে অসাধারণ পাস দেন মেসি। সেখানে থাকা আলভারেজ আলতো টোকায় জড়িয়ে দেন জালে। ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
এই স্ট্রাইকার দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলেন। কাতার বিশ্বকাপে এটি আলভারেজের ৪র্থ গোল। আর মেসির ৮ম এসিস্ট।
এর আগে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া দুই দলই দেখেশুনে শুরু করে ২৫ মিনিট পর্যন্ত মাঝমাঠে দুই দল সমানতালে লড়াই করেছে। তবে ৩২ মিনিটে প্রথম সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দারুণ এক পাসে ক্রোয়েট ডি-বক্সের ভেতর বল পেয়ে যান আলভারেজ। কিন্তু বল বিপদমুক্ত করতে গিয়ে তাকে ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ।
ফলে তাকে রেফারি হলুদ কার্ডের সঙ্গে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন। ৩৩ মিনিটে পেনাল্টিতে স্পট কিক থেকে শট নেন লিওনেল মেসি। বুলেট গতির শটে বল জালে জড়িয়ে গেলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোলের দেখা পেয়ে যায় আলবিসেলেস্তেরা। এবার গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।
৩৯ মিনিটে মাঝমাঠ থেকে মেসির পাস পেয়ে দুর্দান্ত গতিতে ক্রোয়েশিয়ার ডি-বক্সের ভেতর ঢুকে যান তিনি। এরপর ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারকে টপকে বল নিয়ে গোলবারে লিভাকোভিচকে সহজেই পরাস্ত করে ব্যবধান ২-০ করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
সব মন্তব্য
No Comments