ডেস্ক রিপোর্ট: উদ্ভাবনী কৃষি প্রযুক্তি এবং কৃষিজ্ঞান ব্যবহার করে চরাঞ্চলের কৃষকদেরঅর্থকরী ফসল উৎপাদনেসহায়তার লক্ষ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ও ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের এই কৃষিকেন্দ্রিক বিশেষ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটি একসাথে কাজ করবে। এই চুক্তির অধীনে বগুড়ার ধুনটের কৃষকরা আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন,যা তাদের ভুট্টা, পাট, সরিষা, সবুজ মরিচসহ বিভিন্ন ধরনের অর্থকরী ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।বগুড়ার সারিয়াকান্দির কৃষকদের উচ্চফলনশীল ফসল উৎপাদনে সহায়তা করার মধ্য দিয়ে গতবছর ব্র্যাক ব্যাংকগ্রাম উন্নয়ন কর্মের সাথে এই অংশীদারিত্ব শুরু করে।
৯ জুলাই ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায় এবং গ্রাম উন্নয়ন কর্মের ডেপুটি ডিরেক্টর মো. আরমান হোসেন, সিনিয়র ডিরেক্টর মো. মাহবুব আলম ও কোঅর্ডিনেটর মো. জিয়া উদ্দিন সর্দার।
গ্রাম উন্নয়নের সাথে ব্র্যাক ব্যাংকের এই চুক্তির বিষয়ে মো. সাব্বির হোসেন বলেন, “আমরা গ্রাম উন্নয়ন কর্মের সাথে আমাদের চুক্তিটি নবায়ন করতে পেরে সত্যিই অনেক আনন্দিত।আমাদের এই উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। চরাঞ্চলের এসব কৃষকদের অত্যাধুনিক কৃষি সরঞ্জাম এবং প্রয়োজনীয় কৃষিজ্ঞানসহ অন্যান্য সুযোগ-সুবিধা সরবরাহেরমাধ্যমেআমরা তাঁদের কৃষিপণ্যের টেকসই বাজার সৃষ্টির পাশাপাশিতাঁদের জীবনযাত্রার মানোন্নয়নেওঅবদান রাখতে পারব বলে আশা করি।”
তিনি আরও বলেন, “গতবছর নেওয়া আমাদের এই উদ্যোগটি ব্যাপক সাফল্য পেয়েছে।আমরা বগুড়ার চর এলাকায় ১,৪০০ জন কৃষককে উন্নত কৃষিপ্রযুক্তি, প্রশিক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং মানসম্পন্ন কৃষি উপকরণ দিয়ে তাঁদেরফসল উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছি। এর ফলে তাঁদের আর্থিক অবস্থারও ব্যাপক উন্নতি হয়েছে।”
গ্রাম উন্নয়ন কর্মএবং ব্র্যাক ব্যাংকের মধ্যেকার এই চুক্তি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলেরসুষম অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধিযাত্রায় বড় একটি পদক্ষেপ। এই পারস্পরিক সহযোগিতার লক্ষ্য শুধুমাত্র ক্ষুদ্র কৃষকদের সমৃদ্ধি এবং স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করাই নয়, বরং কৃষকদের উন্নত প্রযুক্তি এবং স্মার্ট কৃষিজ্ঞান ব্যবহারেরসুবিধা প্রদানের মাধ্যমে তাঁদের অগ্রগতি এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments