স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ব্র্যাক ব্যাংক পিএলসির পাওয়ার্ড বাই স্পন্সরশিপে পাঁচ দিনব্যাপী এই সামিটের আয়োজন করেছে।
‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সামিটে সরকারি নীতিনির্ধারক, ইন্ডাস্ট্রি লিডার, একাডেমিক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তা পেশাজীবী, গবেষক, শিক্ষার্থী, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আগামী ২৩-২৫ জুন পর্যন্ত টেকনিক্যাল ওয়ার্কশপ এবং ২৬-২৭ জুন মূল কনফারেন্স অনুষ্ঠিত হবে।
প্রথম তিন দিন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মশালায় ব্যবহারিক দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’ কর্মশালাটি পরিচালনা করবেন অস্ট্রেলিয়ার এপনিকের সিনিয়র ইন্টারনেট সিকিউরিটি স্পেশালিস্ট আদলি ওয়াহিদ। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) সংস্থাগুলোর আমন্ত্রিত প্রতিনিধিরা অংশ নেবেন।
অন্যান্য কর্মশালার মধ্যে রয়েছে মেটাহিডের সিইও আরিফ হোসেন ও ফিল্ড নেশনের প্রিন্সিপাল প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার জসিম আলমের পরিচালনায় ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিসার্চার ইমরান হুদার ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি: ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ এবং স্বরবর্ণ হোল্ডিংস লিমিটেডের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট মো. সামিউল ইসলাম ও মাহফুজ আহমেদ তারেকের ‘র্যানসামওয়্যার মেকানিক্স’।
দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, “সাইবার সিকিউরিটি বর্তমানে একটি জাতীয় অগ্রাধিকার। ফিনিক্স সামিট ২০২৬ সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার সিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে দশ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হচ্ছেন।”
কর্মশালা শেষে ২৬-২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দুই দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে সাইবার প্রতিরক্ষা, অফেনসিভ সিকিউরিটি ও উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ, টিম এক্সারসাইজ, ফেলোশিপ প্রোগ্রাম, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা ও টেকনোলজি এক্সিবিশন থাকবে।
সামিটে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও এনসিএসএ। পাওয়ার্ড বাই স্পন্সর ব্র্যাক ব্যাংক পিএলসি ও ইন অ্যাসোসিয়েশন উইথ স্পন্সর এক্সেনটেক পিএলসি। এছাড়া গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে রয়েছে। বিস্তারিত: www.phoenixsummit.net
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
সব মন্তব্য
No Comments