স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন, এদিনে এ দেশের মানুষ বিশ্বকে জানিয়ে দিয়েছিল—বাংলাদেশ স্বাধীন। একইসঙ্গে তিনি পাকিস্তানি শাসকদের নৃশংসতা ও গণহত্যার কথাও স্মরণ করেন।
জয়া আহসান লেখেন, নিরীহ মানুষের ওপর চালানো সেই নির্মম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। অসীম আত্মত্যাগ, সাহসিকতা এবং অদম্য স্বপ্নই এনে দিয়েছে স্বাধীন বাংলাদেশ।
তিনি আরও বলেন, এই নয় মাসের লড়াই শুধু একটি যুদ্ধ ছিল না—এটি ছিল একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম, যা অসংখ্য শহীদের রক্তে অর্জিত।
পোস্টের শেষে তিনি মুক্তিযুদ্ধ, শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে সেই সময়ের স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতিও সম্মান প্রকাশ করেন।
অভিনেত্রীর এ পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে স্বাধীনতার ইতিহাস স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য ‘চাঁদের আলো’খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। জী ...
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানাতে রাজধানীজুড়ে তৈরী হয়েছে উৎসবমুখর পরিবেশ। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ থেকে বের হয় ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা ...
চট্টগ্রাম অফিস: খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব বিজু উৎসব। চৈত্র মাসের শেষ প্রান্তে আয়োজিত এই উৎসবের সূচনা হয়েছে ঐতিহ্যবাহী হারি বিজুর মাধ্যমে।< ...
স্টাফ রিপোর্টার: ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
প্রায় আট দশকের বর্ণাঢ্য সংগী ...
সব মন্তব্য
No Comments