রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছর পর পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ জুন শনিবার রাতে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সৈয়দ সহিদ-উল আহসানকে সভাপতি ও এস এম মুইদুল ইসলাম মুহিতকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
এর আগে শনিবার সকালে উপজেলার ইন্দুরহাট বন্দরের স্বরূপকাঠী সরকারি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফাজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সদস্য শ ম রেজাউল করিম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান,সদস্য গোলাম রব্বানী চিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান পান্না ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা একেএম আজিম প্রমুখ।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আটজন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনজন সাংগঠনিক সম্পাদকসহ ৪৯ সদদ্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষ ১৯৯৭ সালে স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন নূর মোহাম্মদ হাওলাদরকে সভাপতি এবং এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এরপর ১৯৯৯ সালে নূর মোহাম্মদ এর মৃত্যুর পর কমিটির সহ-সভাপতি মো. আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে কমিটির মেয়াদ ২০০০ সালে শেষ হলেও, এরপর আর নতুন করে উপজেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments