ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তেজাবি স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করেছে। বুধবার, ২২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ১৯,২২০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,২৪,১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২,১৩,৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৩,৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫০,২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে রৌপ্যের দামও বেড়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রৌপ্য ৪,৭৮২ টাকা, ২১ ক্যারেট ৪,৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩,৮৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম প্রতি ভরি ২,৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সব দামেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে বলে বাজুস জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অলংকারের ডিজাইন ও মজুরি অনুযায়ী বাড়তি মূল্য যোগ হবে। তবে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
স্টাফ রিপোর্টার: পরিবেশবান্ধব কর্মক্ষেত্র গড়ে তুলতে ‘ইকোফিল’ নামে নতুন উদ্যোগ চালু করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ২০৩০ সালের মধ্যে ১০ লাখের বেশি একবার ব্যবহার্য প্লাস্টিক বোতলের ব্যবহার কমিয়ে ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সকাল ৯ট ...
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়ে ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পথে রয়েছে। সংস্থাটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১১ বিলিয়ন ডলার, তবে টিকিট বিক্রি, ...
সব মন্তব্য
No Comments