ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে দোয়ারাবাজার এলাকায় নৌযানে আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ জন ছাত্রছাত্রীসহ অন্যান্যদের সেনাবাহিনীর সহায়তায় ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। আইএসপিআর এক বার্তায় জানিয়েছে, উদ্ধারকৃতদের সিলেটে নেওয়া হচ্ছে। এর আগে নৌযানের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কাছে উদ্ধারের আরজি জানান।
পাহাড়ি ঢল আর বিরামহীন বৃষ্টিতে হঠাৎ বন্যা দেখা দেয়ায় শনিবার বেলা ৩টায় ওই ট্রলারে চড়ে তারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন। প্রাথমিক গন্তব্য ছিল সিলেট। কিন্তু সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে দুয়ারাবাজার এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় ট্রলারটি। এতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।
বোটে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শোয়াইব আহমেদ মুঠোফোনে বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে বোটটি ছাড়ে। বোটটি আমাদের নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে দোয়ারাবাজার এলাকায় এসে বোটটি থেমে যায়। এই সময়ের মধ্যে একটি দুর্ঘটনাও ঘটে। বোটের দুটি ইঞ্জিন ইতিমধ্যে বিকল হয়ে পড়েছে। চারদিকে শুধু পানি আর পানি, সঙ্গে প্রচণ্ড ঢেউ। মাঝখানে আমরা আটকা পড়েছি। এখানে যেকোনো খারাপ কিছুই ঘটে যেতে পারে। আমাদের উদ্ধারে যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর তৎপরতা দরকার।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments