ডেস্ক রিপোর্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বিশ্বজুড়ে ভিডিও কনটেন্ট তৈরির উন্মাদনা চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। প্রথমবারের মতো নির্মিত হয়েছে সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারা অর্জিনালিটি রেখে করা হয়েছে।
গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। গায়কের কথা ও সুরে সংগীত পরিচালনা করেছেন নমন। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। পাশাপাশি শোনা যাবে দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই গান-ভিডিও প্রকাশ্যে আসতেই ভিন্ন মাত্রার এই মিউজিক ভিডিও শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিও নির্মিত হয়েছে। সকল চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজ ভিক্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআই ভিক্তিক মিউজিক ভিডিওর আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’
এ প্রসঙ্গে সংগীত পরিচালক নমন বলেন, ‘গানটি মেলোডি ঘরানার। গানের সঙ্গে সামঞ্জস্য মিলিয়েই এমন গথিক সিনেম্যাটিক মিউজিক ভিডিও বানানো হয়েছে৷ এআই ভিক্তি এমন মেইনস্ট্রিম ভিডিও সম্পাদন করা বড় চ্যালেঞ্জ ছিল। এমন ধরনের চ্যালেঞ্জ নিয়ে সুজান আফজালের কাজ করতে ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই এমন একটি মিউজিক ভিডিও বানানো সম্ভব হয়েছে। আশা করি, সকল শ্রোতাদের কাছে গানটি গ্রহণ যোগ্যতা পাবে।’
ভিডিওটির গ্রাফিক্স, কালার গ্রেডিং, এডিটিং সব কিছুই কণ্ঠশিল্পী সুজান আফজাল নিজেই করেছেন। এ ছারা গানে গিটার বাজিয়েছেন শামসুজ্জামান জামান। গানটির মিউজিক কম্পোজিশন, মিক্সিং, মাস্টারিং করেছেন সংগীত পরিচালক নমন।
এর আগে সুজান আফজালের ‘আঁধার পেড়িয়ে’ নামে একটি একক অ্যালবাম মুক্তি পেয়েছে। এরপর বেশ কিছু একক গান বের হয়।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
সব মন্তব্য
No Comments