সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৭ অক্টোবর রাত ১১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত সামিরন বেগম স্থানীয় মৃত নেহাল মিয়ার স্ত্রী।
স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের সামিরন বেগম। রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা হৈ হুল্লোরের শব্দ শুনে এগিয়ে এসে মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
বকশীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ৮ অক্টোবর সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, এঘটনায় সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান পুলিশ এই খুনের রহস্য উদঘাটন করতে মাঠে কাজ করছে। জড়িত যেই থাকুক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments