রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও বানারীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য মেলায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপ-পরিচালক ড. মো. আহছান উল্লাহ ও চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ বদরুন্নাহার।
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার উপদেষ্টা রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বানারীপাড়া নতুনমুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক এতে প্রবন্ধ পাঠ করে বানারীপাড়ার ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক এস.মিজানুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রাবণের বর্ষণমুখর দিনভর বাহিরে রিমঝিম বৃষ্টি আর উপজেলা পরিষদ মিলনায়তনের ভিতরে অনুষ্ঠিত এ সাহিত্য মেলায় সাহিত্য আড্ডা,কর্মশালা,স্বরচিত কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বানারীপাড়ার সাহিত্যপ্রেমীদের এ মিলন মেলায় ২২জন কবি ও সাহিত্যিককে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments