ডেস্ক রিপাের্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি গত ছয় মাসেরও বেশি সময় ধরে অন্তরালে আছেন। এ সময়টাতে তিনি মিডিয়ার লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। কেউই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কিংবা তিনিও কারও সঙ্গে যোগাযোগ করছেন না। এতে এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে এই জনপ্রিয় চিত্রনায়িকাকে নিয়ে।
কেউ বলছেন পপি বিয়ে করে সংসারি হয়েছেন। স্বামীর সঙ্গে সংসার শুরুর পর থেকেই অন্তরালবাসী হয়েছেন। আবার পপির ঘনিষ্ঠরা বলছেন, শুধু বিয়ে নয় তিনি এখন সন্তানসম্ভবা। তাই মিডিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। কিন্তু সব কিছুই গুঞ্জন হিসেবে প্রচলিত রয়েছে।
পপির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও পপির অবস্থান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না। তারা বলছেন, তাদের সঙ্গেও যোগাযোগ নেই পপির। আরেকটি সূত্র বলছে, পপি এরই মধ্যে দেশান্তরী হয়েছেন। স্বামীর সঙ্গে দেশের বাইরে সংসার করছেন। কিন্তু কোনো তথ্যই যাচাই করা যাচ্ছে না।
এদিকে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি ছবিতেও অভিনয় করেছিলেন এই চিত্রনায়িকা। সেটি এখন মুক্তির মিছিলে। এটির প্রচারণায় অংশ নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন পপি। সেই পরিচালকের সঙ্গেও কোনো যোগযোগ নেই পপির।
তবে পপির ঘনিষ্ঠ জনপ্রিয় এক চিত্রনায়কের বরাতে জানা গেছে, পপি গাজীপুরে নিজের বাগানবাড়িতে বসবাস করছেন এখন। তবে তিনি বিয়ে করেছেন কিনা তা পরিষ্কার করেননি। সেই চিত্রনায়ক বলছেন, শিগগিরই আড়াল ভেঙে সবার সামনে হাজির হবেন তিনি। তখনই এ অন্তরাল জীবনের বিষয়ে মুখ খুলবেন পপি। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments