সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে উৎসব মুখর পরিবেশে পৌরশহরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোল্লাপাড়া বণিক সমিতির কার্যালয়ে একটানা এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মাছ প্রতীকে ২৬৯টি ভোট পেয়ে জাহাঙ্গীর আলম (জানে আলম) সভাপতি ও আম প্রতীকে ২৬৩টি ভোট পেয়ে টিপু সুলতান এবং মোরগ প্রতীকে ৩০৪টি ভোট পেয়ে তুহিন শাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রাকিবুল হাসান পাপুল সরকার বলেন, ভোটারগণ লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোটগ্রহণ সুষ্ঠ করতে থানা পুলিশের একটি দল, অন্যান্য নির্বাচন কমিশনার, ভোটগ্রহণকারী ও সাংবাদিক সহ সকলকে সর্বাত্মক চেষ্টা করেন। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬৩ জন। সদ্য সমাপ্ত হওয়া এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয়ী তিন প্রার্থীই রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments