স্টাফ রিপোটার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে একদিকে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছে। অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট শুধু বাজার নয়, গণবিরোধী কর্তৃত্ববাদী সরকারকেও নিয়ন্ত্রণ করছে। গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি ‘বিনা ভোটের সরকারে’র কোনো দায় নেই।
চাল, ডাল, তেল, আটা, চিনি, পেঁয়াজ, রসুন, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে সিপিবি আহূত দেশব্যাপী ‘বিক্ষোভ সপ্তাহে’র প্রথম দিনে আজ ১৬ অক্টোবর ঢাকার শান্তিনগর কাঁচাবাজারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে কমরেড সেলিম এসব কথা বলেন। সিপিবি, পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ত্রিদিব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড জলি তালুকদার, শান্তিনগর শাখার সম্পাদক কমরেড ফারহান হাবিব প্রমুখ।
সমাবেশ শেষে ‘দাম কমাও, জান বাঁচাও’ শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল শান্তিনগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments