বঙ্গোপসাগরে লঘুচাপ, সমূদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

প্রকাশ : 25 Jul 2026
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমূদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।


একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে, একই এলাকায় অবস্থান করছে।

সম্পর্কিত খবর

;