মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ যুব সমাজ কে মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন কে সাধুবাদ জানান ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পৌছাতে উন্নয়নের পাশাপাশি আমাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিতেও আগাতে হবে। তাই স্কুল, কলেজ থেকে শুরু করে সব জাগাতেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে।
ফরিদপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসনের উদ্যোগে নয়টি উপজেলার ৮১টি ইউনিয়ন কে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কে ৪-১ গোলে পরাজিত করে ঘারুয়া ইউনিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভুইয়া। এছাড়া এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রামানন্দ পাল, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরতি খোদা,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল ইসলাম সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
প্রথম ম্যাচে বৈরী আবহাওয়াতে বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের বহু দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করে।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments