বশেমুরবিপ্রবিতে প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ (৭ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এবং প্রধান আলোচক ছিলেন ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো: মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
প্রধান আলোচক অধ্যাপক ড. মো: মোবারক হোসেন তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণ ছিল রাজনৈতিক দুরদর্শিতাপূর্ণ এবং এর মাধ্যমে তিনি বাংলার সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন।
আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে লুকায়িত আছে বাঙালির চেতনা ও স্বাধীনতা। বঙ্গবন্ধুর ভাষণ ও তাঁর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেন ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জাতির পিতা ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments