সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি রেজাউল ইসলাম খান। ৬ অক্টোবর জামালপুরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এ সময় তাকে পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
জানা যায়, পুলিশ হেড কোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত মানদন্ড অনুযায়ী সেপ্টেম্বর/২১ মাসের সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে রেজাউল ইসলাম খানকে। একই সাথে জেলার শ্রেষ্ঠ ওসি তদন্ত হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেনকে।
তাদের এ অভূতপূর্ব সাফল্যে জামালপুর জেলার পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
সব মন্তব্য
No Comments