রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় দিনে দুপুরে আম্বিয়া (৩৫) নামের এক মহিলার বাজারের ব্যাগে রাখা ১১ হাজার টাকা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের রিকশাচালক সালেক শরীফের স্ত্রী। রবিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানা সংলগ্ন বন্দর বাজারের ইউনুসের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিলা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে প্রতি মাসে ১০০ টাকা করে জমানো ১১ হাজার ২ শত টাকা উত্তোলন করে ভ্যানিটি ব্যাগ না থাকায় বাজারের ব্যাগে রেখে বাজার করতে যান। পরে ২০০ টাকা কেনাকাটা করে থানা সংলগ্ন চৌরাস্তার মোড়ে ইউনুসের চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এক মহিলার সঙ্গে তার ধাক্কা লাগে। এ সময় তার সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে দেখেন ১১ হাজার টাকা নেই। তিনি ব্যাগ রেখে ওই মহিলাকে খুঁজতে গেলে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগী ওই মহিলা হাউমাউ করে কাঁদতে থাকেন। তিনি আরো জানান, আমার অভাবের সংসারে ৪টি মেয়ে সন্তান রয়েছে। স্বামী ঢাকায় রিকশা চালান। আমার এখন কী হবে? আমার বাড়ি যাওয়ার যাতায়াত ভাড়াও নেই।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments